আব্দু, হাবু ও জুয়েলকে আড়াইহাজার ছাত্রদলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৪:২৭ পিএম
নবগঠিত জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক সহসভাপতি লুৎফর রহমান আব্দু, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মোবারক হোসেনের নেতৃত্বে এ শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। নতুন কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতা সুমন, রানা আশরাফ, নাজমুল ইসলাম রনি, জহির মোল্লা, বাকির মোল্লা, তুহিন, সুমন মিয়া, রাসেল, আড়াই হাজার পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতারু সানি, গোপালাদী পৌরসভা ছাত্রদল নেতা আবুল বাশার সুমন, সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামসহ থানার সকল পৌরসভার ও ইউনিয়ন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ১ জানুয়ারি শুক্রবার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আহবায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


