Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৭:৩০ পিএম

রূপগঞ্জে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
Swapno

শীতের প্রকোপ থেকে অসহায় মানুষকে বাঁচাতে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

রবিবার (৩ জানুয়ারী) বিকালে উপজেলার ইছাপুরা এলাকায় অনুষ্ঠিত এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দুঃস্থ ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরাও যদি দুঃস্থ অসহায়, প্রতিবন্ধী, নারী ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে। এতে সরকারের কাজেও সহযোগিতা হয়।

 

মোহাম্মদ আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া ও আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা নবী হোসেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন