Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ‘হীরাঝিল একতা সংঘ’র কম্বল বিতরণ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৭:১৮ পিএম

সিদ্ধিরগঞ্জে ‘হীরাঝিল একতা সংঘ’র কম্বল বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জে ‘হীরাঝিল একতা সংঘ’র উদ্যোগে সিদ্ধিরগঞ্জ হাফিজুল উলুম কওমীয়া মাদরাসার ৫০ জন এতিমের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

রবিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু। 

 

প্রধান অতিথি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষের জন্য এ স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাদের এ ধরণের উদ্যোগ পরবর্তী প্রজন্মের মধ্যে উৎসাহের সৃষ্টি করবে।

 

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের পাইনাদী মিজমিজি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মফিজুল মজু, দফতর সম্পাদক মো. সাইফুল ইসলাম, হীরাঝিল একতা সংঘ'র সদস্য মনোয়ার হোসেন, নাজমুল ইসলাম মাসুদ, এস কে শাওন, এম.এইচ. সৈকত ও রাশেদুল ইসলাম রাজু।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন