Logo
Logo
×

নগরের বাইরে

ভোলানাথ দাস ও আক্তার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৬:৫৩ পিএম

ভোলানাথ দাস ও আক্তার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা
Swapno

বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ভোলানাথ দাস ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন (বিএ)’র নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

শনিবার (২ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত কলাগাছিয়া ইউনিয়ন কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ কমিটির নেতৃবৃন্দ।

 

এ সময়ে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান মাষ্টার, আসাদুজ্জামান আশা, মোহসীন মিয়া, শফিক মিয়া, আরিফ মাষ্টার, আক্তার হোসেন, আনিছ মিয়া, মো. জুয়েল, আরিফ হোসেন, শাহাবুদ্দিন, মো. রিপন, কলাগাছিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক জাবেদ আলী, যুগ্ম আহ্বায়ক মো. আলীম মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারুন প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান জিএম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন