Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৬:৪৬ পিএম

আড়াইহাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Swapno

আড়াইহাজারে বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের দিক নির্দেশনায় ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নির্দেশে এই আয়োজন করা হয়।

 

এ উপলক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মোবারক হোসেনের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ছাত্রদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।

 

সংক্ষিপ্ত বক্তব্যে মোবারক হোসেন বলেন, আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা রাজপথে সক্রিয় ছিল, আছে এবং থাকবে।

 

তিনি বলেন, ছাত্র সমাজকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্রদলের আদর্শে উজ্জ্বীবিত করার চেষ্টা করতে হবে এবং আড়াইহাজার উপজেলা ছাত্রদলকে শক্তিশালী ও সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসেবে পরিণত করতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতা সুমন, রানা আরশাফ, নাজমুল ইসলাম রনি, জহির মোল্লা, বাকির মোল্লা, তুহিন, সুমন মিয়া, রাসেল, আড়াই হাজার পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতারু সানি, গোপালাদী পৌরসভা ছাত্রদল নেতা আবুল বাশার সুমন, সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামসহ থানার সকল পৌরসভার ও ইউনিয়ন নেতাকর্মীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন