বন্দরে ছাত্র ফেডারেশনের কম্বল বিতরণ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৬:৩৮ পিএম
বন্দরে নাসিক ১৯ নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। রবিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এই আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি শুভ দেব, কবি আরিফ বুলবুল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ডা. ফরহাদ আহাম্মেদ জেনিথ, জেলা ছাত্র ফেডারেশনের অর্থ বিষয়ক সম্পাদক ফারহানা মানিক মুনা, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক তাকবীর হোসেন, জেলার ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাইদুর রহমান, বন্দর থানার সংগঠক শাহেদুল ইসলাম, কামরুল হাসান প্রমুখ।
এ সময় শুভ দেব বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও ছাত্র ফেডারেশনের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য অর্থ ও বস্ত্র উত্তোলনের কাজ শুরু করি। বেশ কয়েকদিন যাবত আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছ থেকে এই সহযোগিতা উত্তোলন করেছে। সেগুলোই এখন আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।
এর আগে আমরা নারায়ণগঞ্জ শহীদ মিনারের বঞ্চিত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এছাড়াও আমাদের উত্তোলিত অর্থের একটা অংশ আমরা খাগড়াছড়ি জেলার দূর্গম পাহাড়ের আদিবাসীদের জন্য পাঠিয়েছি।
তিনি আরও বলেন, করোনা, বন্যাসহ যেকোনো প্রকার প্রাকৃতিক দূর্যোগে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা দেশের সকল সার্মথ্যবান মানুষের প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই।


