সোনারগাঁয়ে ইলেকট্রনিক্স ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৪:৩৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কনকা নামক একটি ইলেকট্রনিক্স পণ্য তৈরী ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের সাদিপুর টিপুরদী এলাকাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টাসের একটি, সুয়ারেজা, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, ডেমরা, বন্দর ও মেঘনা ইকোনোমিক জোনসহ ১২ টি ইউনিট কাজ করছে ।
বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ শেষে ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানিয়েছে এসেছে বলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সোনারগাঁও ফায়ার স্টেশনের ইনচার্জ সুজন কুমার হাওয়ালাদার।
স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মোগড়াপাড়া ইউনিয়নের সাদিপুর টিপুরদী এলাকাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন ফ্যাক্টরী কংকা ইলেকট্রনিক্স লিমিটেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা অনেকেই কারাখানা ভেতরে কর্মরত ও অনেকেই আবার কারখানায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। ফ্যাক্টরীটির দ্বিতীয় তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা অনেকেই কারখানা জানালা দিলে বাইরে লাফিয়ে পড়ে জীবন বাঁচাতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনে কাজ করছে। এদিকে অগ্নিকান্ডের প্রায় সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও ফ্যাক্টরীর আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় নি ফায়ার সার্ভিস।
কনকা ইলেকট্রনিক্স লিমিটেডের এসিট্যান্ট ইঞ্জিনিয়ার ওসমান গনি জানান, আমি কাজ করছিলাম। হঠাৎ দেখি অনেক ধোঁয়া। হঠাৎ করে দেখি আগুন লেগে ধোঁয়া বের হচ্ছে। ইলেকট্রিসিটিও চলে গিয়েছে। প্রথমে আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি। পরে অবস্থা মারাত্মক দেখে সেখান থেকে দূরে সরে যাই।এখানে দাহ্য ওক্যামিকেল থাকায় আগুনের এতো বিশাল অবস্থা তৈরি হয়েছে। আমরা আগুন লাগার পরপরই সেখান থেকে বেরিয়ে গেছি।
অগ্নিকান্ডের সময় ফ্যাক্টরীতে থাকা ফিচার সেকশনের এক শ্রমিক জানান, ফ্যাক্টরীর ভেতরে প্রথম তলায় বসে আমরা শ্রমিকরা কাজ করছিলাম। এক পর্যায়ে ফ্যাক্টরীর দোতলায় বিকট শব্দ শুনতে পাই। এক পলকেই দেখি চারদিকে আগুন লেগে গেছে। পরে আমরা কয়েকজন কারখানা থেকে তাড়াহুড়া করে বেরিয়ে যাই।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবক একাধিক কর্মী জানান, ফ্যাক্টরীর মূল ফটকে কাজ চলমান থাকায় আগুন নেভানোর জন্য ফ্যাক্টরীর ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করানো যায় নিফলে আগুন নেভানো কাজে অনেকটা সময় বিলম্ব হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার উপ পরিচালক দেবাশীষ বরম জানান, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম ১০ টা ৫৫ মিনিটে আগুন লাগার কথা নিশ্চিত করে।১১টায় স্থানীয় সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর, সিদ্দিকজার, আড়াইহাজার, ডেমরাসহ সহ সর্বমোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাস্থলে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উৎপন্ন হয়েছে। কারখানার স্টোররুমে প্রচুর পরিমানে ম্যাটারিয়াল পদার্থ ও প্লাষ্টিক দ্রব্য এবং কাপড় ছিলো। আগুন লাগার পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে কারণ সেখানে দাহ্যবস্তু ছিল। এধরণের আগুন নেভানো খুবই কঠিন ব্যাপার। আমরা আগুন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সোনারগাঁও ফায়ার স্টেশনের ইনচার্জ সুজন কুমার হাওয়ালাদার জানান, আমরা ১০টা ৪০মিনিটে ধোঁয়া দেখে চলে আসি। এখনও কাজ চলছে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় কেউ আহত হয় নি।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক আবদুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। দুপুর প্রায় ১টা ৪ মিনিটে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে একটু সময় লাগবে। কাজ চলছে। এখন পর্যন্ত অগ্নিকান্ডের কারণ জানা যায় নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট না ক্যামিকেল থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ফ্যাক্টরীতে প্রচুর পরিমাণ পলেস্টর কাপড়সহ দাহ্য পর্দাথ ছিলো। তিনি আরো জানান, হতাহত আছে কিনা তা এখনও জানা যায় নি।


