Logo
Logo
×

নগরের বাইরে

বড় হচ্ছে আমলাপাড়া মসজিদ

Icon

ইউসুফ আলী এটম

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৪:০৯ পিএম

বড় হচ্ছে আমলাপাড়া মসজিদ
Swapno

পুননির্মাণের মাধ্যমে বড় করা হচ্ছে আমলাপাড়া জামে মসজিদ। ঢাকার ‘ক্রিয়েটিভ এসোসিয়েটস লিমিটেড’ নামের প্রতিষ্ঠান মসজিদটির সম্প্রসারণ কাজের দায়িত্বভার নিয়েছে বলে জানা গেছে।

 

শুক্রবার সকাল ১১ টায় মসজিদ সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি হাজী কামালউদ্দিন আহমেদ টেপু, সাধারণ সম্পাদক ও মোতোয়ালি হাজী মুহাম্মদ আইউব, হাজী মো. নাসিরউদ্দিন এবং শাহজাহান খন্দকারসহ কমিটির সদস্য ও মহল্লার মুরুব্বীগণ।

 

মসজিদটির বর্তমান অবয়ব ঠিক রেখে পশ্চিম দিকের খালি জায়গায় চার হাজার বর্গফুটের নতুন বিল্ডিং করা হবে। ছয়তলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করা হলেও এখন তিনতলা পর্যন্ত করে পুরোনোটার সাথে মিলিয়ে দেয়া হবে।

 

মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. খোরশেদ আলম।

 

প্রায় ৪০ বছর যাবত মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত হাজী মুহাম্মদ আইউব বলেন, নির্মাণ কাজে সর্বোচ্চ গুণগত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হবে। ঢালাই করা হবে রেডিমিক্সড সামগ্রী দিেেয়।

 

তিনি বলেন, শুধুমাত্র একতলার কাজ সম্পন্ন করতেই ২ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। আপাতত তিনতলা পর্যন্ত কাজ সম্পন্ন করে মূল বিল্ডিংয়ের সাথে যুক্ত করে দেয়া হবে। পরবর্তীতে পুরোনো বিল্ডিং ভেঙ্গে নতুন অবয়বে সম্প্রসারিত বিল্ডিংয়ের সাথে মিলিয়ে দেয়ার মাস্টারপ্ল্যান করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন