Logo
Logo
×

নগরের বাইরে

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের রূপগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০৬:২৭ পিএম

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের রূপগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন
Swapno

রূপগঞ্জে মো. ফরহাদকে সভাপতি, মো. সবুজকে সাধারণ সম্পাদক ও রাসেদুল ইসলাম'কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র রূপগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

 

 শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় অনুষ্ঠিত এক শ্রমিক সম্মেলনে উপস্থিত নেতা কর্মীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।


 
কমিটির অন্যান্য পদে যারা আছেন-

 

সহসভাপতি মো. মিজান, মো. কাদির, মো. ইসমাইল ও মো. ইমরান, সহ সাধারণ সম্পাদক মো. হারুন, কোষাধ্যক্ষ মো. ইমরান, আইন বিষয়ক সম্পাদক মো. রুহুল, দপ্তর সম্পাদক মো. দ্বীন ইসলাম।

 

সদস্য- মুন্নি আক্তার, হেনা আক্তার, জেসমিন, মুন্নি, তরিকুল, হাবিবুর রহমান, শাহীন, মামুন, বাবুল, সুজন, সরল রায়, হানিফ, মজিদ ও মনির।

 

শ্রমিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির নেতা হাফিজুল ইসলাম।

 

এসময় তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, করোনা সংকটে সারাদেশে অসংখ্য শ্রমিক কর্মসংস্থান হারিয়েছে আর যাদের কর্ম আছে তারাও তাদের শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না। কথা বললেই চাকুরি থাকে না। ফলে শ্রমিকরা দারুন কষ্টে আছে, পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করছে।

 

তিনি বলেন, বর্তমানে প্রাপ্ত মজুরিতে শ্রমিকদের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেঁচে থাকার তাগিদে বাৎসরিক মজুরি বৃদ্ধিসহ মহার্ঘ্য ভাতা চালু করার আওয়াজ তুলেছে। শ্রমিক ছাঁটাই-নির্যাতনের বিরুদ্ধে ও অধিকার আদায়ের জন্য সংগ্রাম অব্যাহত রেখেছে। তিনি নেতা কর্মীদেরকে দায়িত্বশীল শ্রমিক সংগঠন গড়ে তুলে শ্রমিকের শ্রমের ন্যায্য মূল্য আদায় ও অধিকার প্রতিষ্ঠায় নিয়মতান্ত্রিকভাবে সু-সংগঠিত শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

 

এসময় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের রূপগঞ্জ অঞ্চলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন