আমরা শিক্ষকদের সঠিক মূল্যায়ণ করতে পারিনি : আবু সুফিয়ান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০৬:০২ পিএম
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেছেন, আমরা যখন রাজনৈতিক কারণে কোন মিছিল মিটিং করি তখন আমাদের লোকের অভাব হয়না, আমাদের সামাজিক অনুষ্ঠানেও লোকের অভাব হয়না। একজন স্কুল শিক্ষক যিনি আমাদের শিক্ষার আলো জ্বালিয়েছেন, আমাদের মানুষ করেছেন, তাদের অনুষ্ঠানে মানুষ হয় না। অথচ তারা আমাদের বাবা মায়ের দায়িত্ব পালন করে আমাদেরকে শিক্ষিত করে গড়ে তোলেন।
তিনি বলেন, আমরা এখনো আমাদের শিক্ষকদের সঠিক মূল্যায়ণ করতে পারিনি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো অনেক আগেই এই শিক্ষক জাতির ভাগ্যের পরিবর্তন ঘটতো। আগে শিক্ষকদের যে বেতন কাঠামো ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই বেতন এখন একটি মানসম্মত যায়গায় এসে পৌছেছে।
২ জানুয়ারী শনিবার বেলা ১১টায় ৫৭নং লক্ষণখোলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম ও ম্যানেজিং কমিরি সভাপতি নুর হোসেন বিদায় সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজ কমিটির নতুন সভাপতি মো. বসির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা আবুল ফজল আযম প্রমুখ।
আবু সুফিয়া আরো বলেন, আমি সেদিন বাবার ইনকাম ট্যাক্সের ফাইল জমা দিতে গিয়ে দেখলাম আমার বাবা এখন পেনশন পায় ৯ হাজার ৬৬৭ টাকা। এর মানে এটি একটি মানসম্মত যায়গায় রয়েছে। যদিও আমার বাবা তার পেনশনের টাকা দুটি মাদ্রাসায় দেন এবং ৪টি এতিম বাচ্চার খরচ দেন। আরো কিছু খরচ উনি সারাবছর শিক্ষার পেছনে ব্যয় করেন।


