Logo
Logo
×

নগরের বাইরে

রংধনু গ্রুপে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০৫:৪৪ পিএম

রংধনু গ্রুপে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে
Swapno

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেছেন, রংধনু গ্রুপের নির্মাণাধীন দুটি এগ্রো আর রংধনু সিটি সেন্টারের কাজ সমাপ্ত হলে আরো ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে রংধনু গ্রুপে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রংধনু গ্রুপ দেশে মানুষের বেকারত্ব দূর করতে কর্মসংস্থান বাড়াতে কাজ করে যাচ্ছে।

 

শনিবার তার জন্মদিন উপলক্ষে রংধনু গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

জন্মদিন উপলক্ষ্যে শনিবার সকাল থেকে রংধনু গ্রুপের প্রধান কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, শুভানুধ্যায়ী ও কলাকুশলীরা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ (সিআইপি), রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু,  পরিচালক মিজানুর রহমান, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, সদর ইউপি চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু, আবু হোসেন ভূইয়া রানু, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন, যুবলীগ নেতা মনিরুজ্জামান ভূইয়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন প্রমুখ।

 

দুপুরে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্বব রফিকুল ইসলাম রফিকের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন