বন্দরে ‘আমরা সবাই ওয়াল’ এর উদ্যোগে মিলন মেলা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০৪:২৬ পিএম
নতুন বছরের প্রথমদিনে বন্দরে আমরা সবাই ওয়াল নামের সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষ্যে পঞ্চাশোর্ধের সমমনা প্রবীণদের নিয়ে মিলনমেলা উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার একরামপুর (পৌরসভা মোড়) এলাকায় জাকজমকপুর্ণ এই আয়োজন করা হয়। পরস্পরের সহযোগিতা ও সমাজের অসহায়দের পাশে দাড়ানোর ব্রত নিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনের আহবায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, আতিকুর রহমান মাসুম, মেসবাহউদ্দিন বাহু, আইয়ুব দেওয়ান, মশিউর রহমান খান, জসিমউদ্দিন মোল্লা, শাহাজালাল খান কাজল, বাবুল সরকার, আমিরুল ইসলাম বাবু, আরিফ হোসেন, ওহাব খান, ফারুক হোসেন, উত্তম কুমার দাস, সেলিম ভূইয়া, আমির হোসেন, রফিকুল ইসলাম রাজিব, জসিমউদ্দিন জসু, হাবিবুর রহমান শামিম, খলিলুর রহমান, বোরহান ভ’ইয়া, জামালউদ্দিন জামাল, মিজানুর রহমান মোল্লা, মনির হোসেন মুন্সি, আবু সুফিয়ান স্বপন, মুন্না,জামান মিয়া, শিশু, নুর হোসেন, শফিকুর রহমান লিয়ন, বদরউদ্দিন বদু, লুৎফর রহমান, সেলিম রেজা, ইকবাল হোসেন, মাকসুদ মোল্লা, খালিদ বিন আনিস, নাজমুল হাসান তুহিন, সাখাওয়াতউল্লাহ রিপন, মোজাম্মেল হোসেন নুর, আলী রেজা রজ্জব, মো. নকীব, নিজামুদ্দিন, ডা. ফারুক আহমেদ, জিকরুর রহমান জিকরুর প্রমুখ।


