ফতুল্লার পিলকুনী স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০৪:০৪ পিএম
ফতুল্লার পিলকুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। এ সময় জাতির জনক ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
শুক্রবার (১জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে মোস্তফা মোল্লার সভপতিত্বে অনুষ্ঠিত এই বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. মোবারক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, শিক্ষক শামীম, রেহানা পারভীন, মোরশেদা বেগম, ফাতেমা বেগম, নিলুফা আক্তার প্রমূখ।
পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় সাংসদ শামীম ওসমান ও মহামারীতে আক্রান্ত জনগোষ্ঠির জন্য দোয়া করা হয়।


