Logo
Logo
×

নগরের বাইরে

তিনগাঁও মসজিদের সৌন্দর্য্য বর্ধনে আজমেরী ওসমানের অনুদান 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৯:৩৬ পিএম

তিনগাঁও মসজিদের সৌন্দর্য্য বর্ধনে আজমেরী ওসমানের অনুদান 
Swapno

বন্দরে তিনগাঁও এলাকার জামে মসজিদের নিচতলার সৌন্দর্য বর্ধণ কাজের জন্য অনুদান প্রদান করেছেন প্রয়াত এমপি আলহাজ¦ নাসিম ওসমানের পুত্র আলহাজ¦ আজমেরী ওসমান।

 

শুক্রবার (১ জানুয়ারী) বাদ জুম্মা বন্দর ইউনিয়নের তিনগাঁও উত্তর পাড়া নতুন জামে মসজিদের কমিটির হাতে এই অনুদান তুলে দেয়া হয়।

আজমেরী ওসমানের পক্ষে মসজিদের মোতাওয়াল্লী নুরুল হক, পেশ ইমাম ও ক্যাশিয়ার মো. মাসুদ ও মোক্তার মিয়ার হাতে নিচতলার থাইগ্লাসের জন্য টাকা তুলে দেন দলিল লিখক আলহাজ¦ মো. খোকন ।

 

এ সময় মো. খোকন বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত জননেতা সংসদ সদস্য আলহাজ¦ নাসিম ওসমানের পরিবার বিশেষ করে আজমেরী ওসমানের মা পারভীন ওসমান, স্ত্রী সাবরিনা ওসমান জয়া করোনামুক্ত হওয়ায় তাদের জন্য এবং পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন আজমেরী ওসমান।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির নেতা মো. মহসীন আলীসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্য ও মুসল্লীবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন