জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে সোনারগাঁ যুবদলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৮:১৫ পিএম
সদ্য অনুমোদন পাওয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ নুতন এই আহবায়ক কমিটির সফলতা কামনা করেন।
শুক্রবার (১ লা জানুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় সোনারগাঁ উপজেলা যুবদলের পক্ষে আহবায়ক শহিদুর রহমান স্বপন এই অভিনন্দন জানান। নতুন কমিটির নেতৃত্বে জেলা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বার্তায় আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১ জানুয়ারি শুক্রবার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


