Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মতবিনিময় সভা ও পিঠা উৎসব

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৭:০৯ পিএম

রূপগঞ্জে মতবিনিময় সভা ও পিঠা উৎসব
Swapno

রূপগঞ্জে ডিকেএমসি হসপিটাল লিমিটেড’র আয়োজনে এলাকার সুধীজন ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকলের অংশগ্রহণে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার গাউছিয়া এলাকার ডিকেএমসি হসপিটাল এর অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

 

হাসপাতালের চেয়ারম্যান সালমা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র হাসপাতালের প্রধান উপদেষ্টা (ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রফেসর) ডা. এম এ কাশেম, হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, পরিচালক (অর্থ) শামসুল আলম, পরিচালক সামাইরা সেহেরিন।

 

আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, কায়েতপাড়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, এফএনএফ ফাউন্ডেশন কাঞ্চন এর সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, কোষাধক্ষ্য মাসুদ চৌধুরী, ব্যাচ’৯৯ এর সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন