Logo
Logo
×

নগরের বাইরে

থার্টি ফার্স্ট রাতে বন্দরে ডাকাতি, আটক ১

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৬:৪২ পিএম

থার্টি ফার্স্ট রাতে বন্দরে ডাকাতি, আটক ১
Swapno

থার্টি ফার্স্ট রাতে বন্দরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ধাঁড়ালো অস্ত্রসহ মামুন (৩৫) নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বন্দর ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার পায়েল মিয়ার নব নির্মিত গোডাউনের সামনে এ ঘটনাটি ঘটে। ডাকাতরা এক ভরি ওজনের একটি গলার স্বর্ণের চেইন নিয়ে যায়।

 

আনোয়ার হোসেন বাদী হয়ে এ ঘটনায় আটককৃত মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ জনের নামে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১(১)২১ ধারা- ৩৯৪ পেনাল কোড ১৮৬০। মামুন বন্দরের সোনাচড়া এলাকার মৃত আকবর ডাকাতের ছেলে। 

 

থানা সূত্রে জানা যায়, ইংরেজী নববর্ষের আগের দিন বৃহস্পতিবার (থার্টি ফার্স্ট) রাতে বন্দরের নাসিক ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত ফরিদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন তার ছোট ভাই, স্ত্রী ও বোন জামাইকে নিয়ে ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকায় তাদের আত্মীয় হৃদয়ের গায়ে হলুদ আনুষ্ঠানে যোগ দেয়।

 

অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১১টায় তারা মিশুক যোগে নিজ বাড়িতে ফেরার পথে পায়েল মিয়ার নব নির্মিত গোডাউনের সামনে পৌছলে ওখানে আগে থেকে উৎপেতে থাকা ডাকাত দল গাছ কেটে রাস্তায় ফেলে তাদের পথ রোধ করে অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ঘেরাও করে।

 

এ সময় ডাকাত দলের সাথে তাদের দস্তাদস্তি হয়। এক পর্যায়ে ডাকাত দল আনোয়ার হোসেনের ছোট ভাইয়ের স্ত্রী’র কাছ থেকে ১টি গলার চেইন ছিনিয়ে নেয়। 

 

তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে ডাকাতরা পারিয়ে যাওয়ার সময় ফতু ওরফে মামুন নামে এক ডাকাতকে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করে জনগণ।

 

পুলিশ মামুন ডাকাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বন্দর স্বাস্থ্য কমপ্লে´ে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দীন ভ’ইয়া জানান, মামুন একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে বন্দর থানায় ২টি ডাকাতি, ২টি অস্ত্র মামলাসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন