Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পিতাকে বাঁচাতে গিয়ে আহত পুত্র

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৫:২২ পিএম

আড়াইহাজারে পিতাকে বাঁচাতে গিয়ে আহত পুত্র
Swapno

আড়াইহাজারে পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের মারধরের হাত থেকে পিতাকে বাঁচাতে এসে আহত হয়েছে পুত্র মনির হোসেন খান ওরফে দর্পণ (৪০)। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খান পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

 

জানা যায়, দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধায় একেই গ্রামের দিনার খানের সাথে মনির হোসেনের পিতা আবু সাহিদ খানের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় দিনার খান ১০/১২ জনের একটি দল নিয়ে দেশীয় অস্ত্রসহ আবু সাহিদ খানের বাড়িতে প্রবেশ করে তাকে মারধর করে। এ সময় তারা বাড়ির টিনের গেট ও গেটের বেড়া ভাঙ্গচুর করে।

 

এ সময় মনির হোসেন তার পিতাকে মারধরের হাত থেকে বাঁচাতে আসলে তাকেও বেধড়ক মারপিট করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। 

 

এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে দিনার খানকে প্রধান আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন