বন্দরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় সৎ ছেলের মামলা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৯:১৯ পিএম
বন্দরে দ্বিতীয় স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় থানায় মামলা করেছেন প্রথম পক্ষের সন্তান ইসমাইল। মামলায় দ্বিতীয় স্ত্রী ও তার দুই ভাইকে আসামী করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) রাতে ইসমাইল বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২১(১২)২০ ধারা- ৩২৬/ ৩০৭/ ৩৪ দঃবিঃ।
এ ব্যাপারে মামলার বাদী গণমাধ্যমকে জানিয়েছে, ৫ বছর পূর্বে বন্দরের মালামত এলাকার মৃত ওমর আলী বেপারীর ছেলে ইব্রাহীম (৫৫) (বাদীর পিতা) প্রথম স্ত্রী হাসিনা বেগমকে রেখে ৪ সন্তানের জননী শাহীনুর বেগমকে বিবাহ করে।
ইসমাইল জানান, বিয়ের পর থেকে সৎ মা শাহীনূর বেগমের সাথে আমার পিতার বনিবনা হয় না। বেশ কিছু দিন যাবৎ আমার সৎ মা ও তার ভাই আফজাল ও আবু’র প্ররোচনায় আমার পিতার সম্পত্তি সৎ মায়ের নামে লিখে দেওয়ার জন্য প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করে।
এ সব বিষয়কে কেন্দ্র করে ২৯ ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে আমার সৎ মা আমার পিতাকে দুধের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে ফেলে এবং রাতে তারা ঘুমন্ত অবস্থায় আমার পিতার পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।
পরে তার আর্তনাদে আমি ও আমার চাচাতো ভাই আমির পরেরদিন বুধবার ভোর সাড়ে ৪টায় এসে আমার পিতাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। আমরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মদনপুর দি আল-বারাকা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তার অবস্থায় আশংকা জনক।
এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা ধামগড় ফাঁড়ির উপপরিদর্শক সিরাজ দৌল্লা গনমাধ্যমকে জানান, সংবাদ পেয়ে আমি আমার ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।


