Logo
Logo
×

নগরের বাইরে

৯ তারিখ জাতিকে একটি মেসেজ দিব : খোকন সাহা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৭:৫০ পিএম

৯ তারিখ জাতিকে একটি মেসেজ দিব : খোকন সাহা
Swapno

মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, সারাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে। ৯ তারিখ আমরা জাতিকে একটি মেসেজ দিব, আমাদের টার্গেট লক্ষাধিক লোকের সমাগম করা। নারায়ণগঞ্জের উন্নয়নের কথা বললে আমি দেখি ওসমান পরিবার। কোন ভুমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী, নব্য বিএনপি আমাদের দরকার নাই।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে বন্দরের দড়িসোনাকান্দা এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ থেকেই সর্বপ্রথম মৌলবাদ বিরোধী আন্দোলনে ডাক দিয়েছেন জননেতা শামিম ওসমান। ওরা বঙ্গবন্ধু’র ভাষ্কর্যে আঘাত করে নাই। ওরা আঘাত করেছে বাংলাদেশের মানচিত্রে, সার্বভৌমত্বে, বাংলাদেশের পতাকার উপর। এগুলো কীসের আলামত, কী চাচ্ছেন আপনারা, সিরিয়া আফগান ? হবে না! আমরা যারা ৭৫’র পরে রাজনীতি করছি তারা তো বেঁচে আছি মুক্তিযোদ্ধারা তো বেঁচে আছি। দাঁত ভাঙ্গা জবাব দেব।

 

তিনি বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে করে যাচ্ছে। কত উন্নয়নের কথা বলব বলে তো শেষ করা যাবেনা। তিনি আরো প্রধানমন্ত্রী বেঁচে থাকলে ৫ বছরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

 

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা. শফিউল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আ'লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন, মহানগর মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের  সাবেক সহসভাপতি বশির উদ্দিন আহমেদ, ওয়ার্ড আ'লীগ নেতা সহিদুল হাসান মৃধা, সোহেল করিম রিপন প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড আ'লীগ নেতা আসাদুজ্জামান খোকন। ব্যাবস্থাপনায় সাব্বির আহমেদ মাসুদ।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাফিয়ান আহমেদ, আওয়ামীলীগ নেতা নাজমুল হাসান আরিফ, শ্রমিকলীগ নেতা মো. সোহেল, জুয়েল প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন