Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা মসজিদে বিষ্ফোরণের মামলায় ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৭:৪২ পিএম

ফতুল্লা মসজিদে বিষ্ফোরণের মামলায় ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
Swapno

ফতুল্লার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় ২৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে সিআইডি।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামানের কাছে এই অভিযোগ পত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

 

তবে অভিযুক্ত আরও ৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তী সাপেক্ষে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ পত্র দাখিল করা হবে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

 

মামলায় আসামি করা হয়েছে- আব্দুল গফুর মিয়া (৬০), সামসুদ্দিন সরদার (৬০), শামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসিম উদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), নাঈম সরদার (২৭), তানভীর আহমেদ (৪৫), আল আমিন (৩৫), আলমগীর সিকদার (৩৫), আলহাজ্ব মাওলানা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হােসেন (৫৬), আবুল কাশেম (৪৫), আব্দুল মালেক (৫৫), মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮), আসলাম আলী (৪২), আলী তাজম (মিল্কী) (৫৫), কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), দেলোয়ার হোসেন, বশির আহমেদ (হৃদয়) (২৮), রিমেল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০), রায়হানুল ইসলাম (৩৬)।

 

গত ৪ সেপ্টেম্বর সদর উপজেলার পশ্চিম তল্লার এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদ্যুতের স্পার্ক ও মসজিদের অভ্যন্তরে জমে থাকা গ্যাসের কারণেই এই বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে সিআইডি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন