Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে দারুস্ সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসায় নতুন বই বিতরণ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৭:২৯ পিএম

সিদ্ধিরগঞ্জে দারুস্ সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসায় নতুন বই বিতরণ
Swapno

পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। সারা দেশের ন্যায় সিদ্ধিরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় সিদ্ধিরগঞ্জ দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসায় নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে নাসিক ৫নং ওয়ার্ড কলাবাগ এলাকায় সিদ্ধিরগঞ্জ দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আবু তাহের এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি ও সিদ্ধিরগঞ্জ সোনামিয়া স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনিসুর রহমান।

 

এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষাবান্ধব জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

ঈদ উৎসবে সবাই যেমন আনন্দ উচ্ছ্বাস করে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে তেমনি আনন্দ উচ্ছাসে মেতে উঠেছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার শিক্ষক মো. ইফসুফ আলী, মো. ফজলুর রহমান, মো. আব্দুল খালেক, এটিএম আব্দুস ছালাম, আলহাজ¦ মো. হোসাইন আহমেদ, কেএমএ কালাম আজাদ, মো. মহিবুল্লাহ, মো. দেলোয়ার হোসেন, মফিজুর রহমান, আব্দুল হাই, সিরাজুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুল গাফ্ফার, শেখ মো. ইয়াছিন, মো. আজগর আলী, অতিরিক্ত শিক্ষক মো. ফয়সাল, মেহেদী হাসান আসলাম, হাফেজ মো. কাউসার প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন