Logo
Logo
×

নগরের বাইরে

সাজেদা হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাদের মেয়রের সম্মাননা প্রদান

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৭:১৭ পিএম

সাজেদা হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাদের মেয়রের সম্মাননা প্রদান
Swapno

 মহামারী করোনাকালীন (কোভিড-১৯) জীবনের ঝুঁকি নিয়ে নগরবাসীকে নিরলসভাবে স্বাস্থ্যসেবা প্রদান করায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাজেদা হাসপাতালে ২৩ জন চিকিৎসক সহ ১'শ ৫ জন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সিদ্ধিরগঞ্জে অবস্থিত এই হাসপাতালে ডাক্তার ও কর্মকর্তাদের মধ্যে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

 

এ সময় মেয়র আইভী বলেন, একজন রোগীকে শারিরীক ও মানসিকভাবে সুস্থ্য এবং তাজা করা ডাক্তারদের কাজ। যেখানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, সেখানে আমরা ব্যবসা খুলে বসেছি।

 

মেয়র বলেন, যেখানে ডাক্তার ও নার্সরা জীবন মরণ নিয়ে খেলছে, সেখানে আমরা ঢুকিয়ে দিলাম নকল পিপিই, মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী। আমরা ছুটছি রাতারাতি বড়লোক হতে, চাই ভালো বাড়ি, ভালো গাড়ি। আমাদের এই ছোটা-ছুটি, কোথায় যে গন্তব্য সেটাও জানি না। যার ফলে সমাজের মধ্যে এত অস্থিরতা, ঠিকমতো মানুষকে সেবা দিতে পারছি না।

 

তিনি আরো বলেন, যারা লোভ-লালসার উর্ধে এসে করোনার সময় মানবসেবায় কাজ করেছেন, তার ফল সৃষ্টিকর্তা আপনাদের দেবেন। আমি এসেছি আপনাদের ধন্যবাদ জানাতে।

 

এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সাজেদা হাসপাতালের পরিচালক ডা. তরিকুল ইসলাম, ক্লিনিক্যাল ইনচার্জ ডা. ইউশা ইবনে নাকিব, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হীরণ, পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন