রূপগঞ্জে সেতুবন্ধন বিদ্যাপীঠ এর উদ্বোধন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৬:৩০ পিএম
রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র উদ্যোগে ‘সেতুবন্ধন বিদ্যাপীঠ’ নামের একটি স্কুল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর এলাকায় এই স্কুলের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আব্দুস ছালাম, জনকল্যাণ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, পিআইডি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আসলাম হোসেন, সেতুবন্ধন বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, লতিফ মিয়া প্রমুখ।


