তারাব পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১১:০৭ পিএম
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে । বুধবার ( ৩০ ডিসেম্বর ) উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ছয়টি সাধারণ কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী মোট ৩৮ জন্য প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয় ।
এদিকে , প্রতীক বরাদ্দের সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযােগে তিনজন কাউন্সিলর প্রার্থীকে শােকজ করা হয়েছে । তারা হলেন , ২ নং ওয়ার্ডের হােসেন আহমেদ রাজীব , ৩ নং ওয়ার্ডের রাশেল সিকদার ও ৫ নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ । শােকজ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাদের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে ।
তারাব পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মােহাম্মদ মতিয়ুর রহমান জানান , উৎসবমুখর পরিবেশে আজ ( বুধবার ) তারাব পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে ।
প্রতীক বরাদ্দের সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রার্থীদের ইভিএমে ভােট গ্রহণের পদ্ধতি দেখানাে হয় । তিনজন সাধারণ কাউন্সিলর প্রার্থীকে শােকজের ব্যাপারে মােহাম্মদ মতিয়ুর রহমান জানান , প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় উপরিল্লিখিত তিনজন কাউন্সিলর প্রার্থী মােটর সাইকেল শােভাযাত্রা / শােডাউন করেছেন ।
যা পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ১১ উপবিধি ( ২ ) এবং বিধি ১৩ ( ক ) এর সুস্পষ্ট লঙ্ন । আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না ; তার সুস্পষ্ট ব্যাখা দার্ট তিনজনেক পৃথক পৃথকভাবে কারণ দর্শনাে নােটিশ প্রদান করা হয়েছে ।
তারাব পৌরসভা নির্বাচনে ইতােমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । এ ছাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির , ৪ নং ওয়ার্ডে আক্তার হােসেন ও ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ।
আগামী ১৬ জানুয়ারি তারাবাে পৌরসভা নির্বাচনের ভােট ইলেকট্রনিক ভােটিং মেশিনে ( ইভিএম ) গ্রহণ করা হবে । এ নির্বাচনে পুরুষ ভােটার সংখ্যা ৪৪ হাজার ১৫১ জন ও মহিলা ভােটার ৪১ হাজার ১১৮ জন । মােট ভােটার সংখ্যা ৮৫ হাজার ২৬৯ জন ।


