মেয়র আইভির সভায় হত্যাসহ একাধিক মামলার আসামী শিপনের উপস্থাপনা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১০:২৪ পিএম
সিদ্ধিরগঞ্জে হত্যাসহ একাদিক মামলার আসামী শিপনের উপস্থাপনায় মেয়র আইভির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তার এ উপস্থাপনা করায় উপস্থিত অনেকেই তাজ্জব বনে যায় এবং মিশ্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক বাসষ্ট্যান্ডে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সড়কের নামকরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।
সভাপতিত্ব করেন নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সির মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র আফরোজা আক্তার বীভা, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ওমর ফারুক, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, নাসিক ৫’নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল, নাসিক ১,২ ও ৩ নং ওয়ার্ড নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, নাসিক ৪,৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম, না’গঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সাদেকুর রহমান, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জহিরুল ইসলাম, কামাল হোসেন প্রমূখ।
আলোচনা সভায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাক বাসষ্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জ লিংক রোড পর্যন্ত সংযোগ সড়কটির নাম প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সড়ক নামকরণ করেন। উক্ত আলোচনা সভায় উপস্থাপনা করেন মিতালী মাকের্টের চিহ্নিত বাটপার, নোয়াখালীতে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে আওয়ামীলীগ নেতা পরিচয় দানকারী হত্যাসহ একাদিক মামলার আসামী আবু সাইদ শিপন @নোয়াখাইল্লা শিপন। তার এ উপস্থাপনা করায় উপস্থিত অনেকেই তাজ্জব বনে যায়।
উল্লেখ্য ২০০৮ সালে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারে মামা-ভাগিনা হত্যার ঘটনায় শিপন ছিল এজহারনামীয় ২নং আসামী। তখন সে বিএনপির রাজনীতিতে জড়িত ছিল। তখনকার বিএনপির একটি মিছিলের ছবিতে শিপনকে ব্যানার হাতে সামনে থেকে স্লোগান দিতে দেখা যায়। সেখানে ছিল সেখানকার তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপির শীর্ষ সন্ত্রাস জিসানসহ একাধিক বিএনপি নেতাকর্মীরা।
চন্দ্রগঞ্জ বাজারে ২০০৮ সালের মামা-ভাগিনা হত্যার ঘঁনার পর পরিবারসহ পালিয়ে যায় যশোরে। সেখান থেকে কয়েক বছর পর সিদ্ধিরগঞ্জে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা-নোয়াখালীগামী একুশে পরিবহনে যাত্রী উঠানোর কাজ শুরু করে। এক পর্যায়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের প্রধান আসামী নুর হোসেনের ছোট ভাই নুর উদ্দিনের সাথে পরিচয় হয় শিপনের। পরে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করতে থাকে সে।
পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে পরিচয় থাকার সুবাদে ব্যবসার কথা বলে অর্থ লেনদেন করতে থাকে চাঁদাবাজী স্বরুপ। সেটাও বেশিদিন চালিয়ে যেতে পারেনি শিপন। এর বছর দু’এক পর মিতালী মার্কেটে যুক্ত হয় বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পরিচিতির সুবাদে। অনেকদিন মিতালী মার্কেটে যুক্ত থেকে পরিচিত অনেকের সাথে ছেদও হয়।
এরই মধ্যে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে সখ্যতা গড়ে তোলে শিপন। সেই সুবাদে একটি বাহিনীও গড়ে তোলে সে। এরপর থেকেই আবারও শুরু করে সেই চাঁদাবাজী। ইতিমধ্যে বিভিন্ন সময় মিতালী মার্কেটে তার বাহিনী দ্বারা ব্যবসায়ীদের কাছ থেকে শুরু করে চাঁদাবাজী। বিভিন্ন সময় থানায় এমন অভিযোগও দিয়েছেন কিছু ব্যবসায়ী।
তাছাড়া ব্যবসায়ীদের নানা ধরণের হয়রানী করা সহ মারমারি, ভাঙচুর, হুমকী প্রদান, দখলদারি সহ নানা অভিযোগ রয়েছে এই শিপনের বিরুদ্ধে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াসিন মিয়ার রাজনৈতিক পরিচয়ে নানা অপকর্ম করে যাচ্ছে। যার কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।
এ ভাবে বিএনপি জামায়াত নেতা কর্মীরা কৌশলে জেলা বদলিয়ে সরকারী দলের নেতা কর্মীদের সাথে সম্পর্ক রেখে ঘাপটি মেরে আছে। যে কোন সময় এরা সরকারের বড় ধরনের ক্ষতির কারন হতে পারে। সচেতন মহলের দাবি তদন্ত সাপেক্ষে এ শিপনদেরকে নজর দারিতে এনে প্রশাসনের প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হউক।


