Logo
Logo
×

নগরের বাইরে

শামীম ওসমানের মহাসমাবেশে আমরা সবাই মিলিতভাবে যাব : সিরাজ মন্ডল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ১১:০৩ পিএম

শামীম ওসমানের মহাসমাবেশে আমরা সবাই মিলিতভাবে যাব : সিরাজ মন্ডল
Swapno

নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের উদ্যোগে ৪৯তম জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের এস.ও রেল লাইন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সিরাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীল, প্রধান বক্তা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বিশেষ অতিথি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, নাসিক  কাউন্সিলর ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক মনি, শুমিলপাড়া ইসলাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহমেদ সরদার, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবক লীগ নেতা নজরুল প্রধান প্রমুখ।


আলোচনা সভায় জাকিরুল আলম হেলাল বলেন, আওয়ামীলীগ মানে বায়তুল আমান, আওয়ামীলীগ মানেই আদমজী ক্যান্টনমেন্ট, এখানেই বঙ্গবন্ধু এসেছিলেন। আপনারা সবাই এক সাথে থাকবেন।

 

মানুষকে ভালবাসবেন। আপনাদেরকে বলছি আমার ফোন সব সময় খোলা থাকে আপনারা যেকোন সময় যেকোন সমস্যায় আমাকে ফোন করবেন। আমি আপনাদের পাশে থাকবো। 


সিরাজুল ইসলাম মন্ডল বলেন, ৭১ সালে যারা প্রাণ দিয়েছেন বিজয়ের এই মাসে তাদের জানাই শ্রদ্ধা। শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

শ্রদ্ধা জানাই নারায়ণগঞ্জ ৪ আসনের উন্নয়ের রূপকার জননেতা শামীম ওসমানকে। আপনাদের সবাই প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের পরিবারের জন্য দোয়া করবেন। তাঁরা সুস্থ্য থাকলে এই উন্নয়ণের জোয়ার অব্যাহত থাকবে। 


তিনি আরো বলেন, একেএম শামীম ওসমান ৯ জানুয়ারি যে মহাসমাবেশের ডাক দিয়েছেন, আমরা সবাই সে সমাবেশে মিলিতভাবে যাব। সেই সমাবেশে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তাদের বিচার চাইবো এবং এই নিগৃহিত কাজের সম্মিলিত  প্রতিবাদ করব। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন