বন্দরে জাপা নেতা মানু আহতের ঘটনায় মানববন্ধন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জাতীয় পার্টি নেতা মাঈনউদ্দিন ওরফে মানু (৫০) আহত হওয়ার ঘটনায় এলাকাবাসীসহ জাতীয় পার্টির কর্মী সমর্থকদের উদ্যেগে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর কলাবাগ এলাকায় তার বাড়ির সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
মানববন্ধনে হামলাকারিদের দৃষ্টান্ত মূলক শান্তি দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, কলাবাগ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জেলা জাতীয় তরুন পার্টির সভাপতি মাঈনউদ্দিন মানু’র সাথে একই এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার দুই ছেলে মামুন ও তসলিমের দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ ছিল।
মঙ্গলবার দুপুরে মাঈনউদ্দিন তার ক্রয় সম্পত্তী দেখতে গেলে আব্দুল হামিদ মিয়ার স্ত্রী উম্মেহানী বেগম তাকে দেখে গালমন্দ করতে থাকে। মানু তার প্রতিবাদ করলে উম্মেহানী বেগমের দুই সন্তান মামুন ও তসলিম ক্ষিপ্ত হয়ে রড ও স্ট্যাম্প দিয়ে মানুকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে ১টি গলার চেইন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহত মানু বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


