মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রী’র আত্মহত্যা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:২৯ পিএম
মায়ের সঙ্গে অভিমান করে নিজের শোবার ঘরের আঁড়ার সঙ্গে পড়নের ওড়না পেঁচিয়ে আড়াইহাজারে শাকিলা (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ বিকাল ৫টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চামুরকান্দি এলাকা এ ঘটনাটি ঘটে। শাকিলা স্থানীয় পাঁচগাও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে একই এলাকার শাহীন চৌধুরীর মেয়ে।
আড়াইহাজার থানার এসআই মোস্তফা কামাল বলেন, শাকিলা তার মা জোসনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দিন ধরেই অভিমান করে ছিলেন। এরই জের ধরে সবার অজান্তে পড়নের ওড়না গলায় পেঁচিয়ে নিজের শোবার ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দেয় সে।
এক পর্যায়ে তার গোঙগানি’র শব্দ পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা সেবা কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।


