আড়াইহাজারে অভিযানে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:৩৮ পিএম
আড়াইহাজারে আবাসিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হয়েছে। এ সময় বিচ্ছিন্ন করা হয় প্রায় তিন হাজার অবৈধ সংযোগ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৩টি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আড়াইহাজার পৌরসভার শিবপুর, নয়াপাড়ায় এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল¬াহ প্রমুখ। অভিযানে সহায়তা করে আড়াইহাজার থানা পুলিশ।
প্রসঙ্গত এ উপজেলায় দীর্ঘদিন ধরেই হাজার হাজার বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ঠিকাদার ও স্থানীয় বিভিন্ন দালালচক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হলেও আবারো ঠিকাদারদের টাকা দিয়ে পুনরায় সংযোগ নেয় এসব অবৈধ ব্যবহারকারীরা। তাই অভিযানগুলো ঠিকারদার ও দালালদের জন্য অশির্বাদ হয়ে দাঁড়ায়।


