Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ২৪ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

Icon

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:২২ পিএম

সোনারগাঁয়ে ২৪ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার
Swapno

সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ এলাকার ইতালী প্রবাসী সিরাজুল ইসলামের নির্মাণাধীন বাড়ীর মেঝে থেকে সিমিন্টের বস্তায় মোড়ানো মোবাইলের বাক্স থেকে এই গুলি ও বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।


সোনারগাঁও থানার সেকেন্ড এসআই পংকজ কান্তি সরকার জানান, বাড়ী মজলিশ এলাকার ইতালী প্রবাসী সিরাজুল ইসলামের নির্মাণাধীন বাড়ীতে নির্মাণ কাজ করার সময় শ্রমিকরা একটি সিমেন্টের ব্যাগের ভিতর মোবাইলের বাক্স দেখতে পেয়ে সোনারগাঁও থানা পুলিশকে খবর দেয়। 


খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইলের বাক্স থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে যান।


সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে তদন্ত চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন