Logo
Logo
×

নগরের বাইরে

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউস গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৬:৪৯ পিএম

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউস গ্রেফতার
Swapno

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউসকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গাউস দুটি (সি,আর-১১/১৮ও সি,আর১০-১৮) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং একটি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে জানায় পুলিশ।

 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নতুন কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাউস ফতুল্লা থানার মাসদাইর গাবতলী এলাকার মৃত আব্দুল খায়েরের পুত্র।

 

গাউসের ছেলে উৎসের বিরুদ্ধেও নানা সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তার অস্ত্র হাতে নিয়ে মহড়া দেয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে তার প্রতিপক্ষকে ঘায়েল করতে সম্প্রতি ধারালো রাম-দা হাতে এলাকায় প্রকাশ্যে মহড়া দিয়েছে।

 

ফতুল্লা থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গাউস দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। এর একটিতে বিজ্ঞ আদালত তাকে তিন বছর সাজা প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন