Logo
Logo
×

নগরের বাইরে

ডাকাত দলের সর্দার পুলিশের এএসআই মাসুম শেখ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৬:২৬ পিএম

ডাকাত দলের সর্দার পুলিশের এএসআই মাসুম শেখ
Swapno

আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম শেখ (৩৩)এর নেতৃত্বে ছয়জনের একটি দল গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে ডাকাতি করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার এক সহযোগীসহ তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  বর্তমানে তারা কারাগারে। 

 

মাসুম শেখের বাড়ি গোপালঞ্জের মকসুদপুর। গ্রেফতার হওয়া তার সেই সহযোগী গেন্ডারিয়ার আরআরএফ মিলব্যারাকের শহীদ শেখ (৫৫)। তারও গ্রামের বাড়ি গোপালঞ্জের মকসুদপুর। তারা ডাকাতির কাজে ব্যবহার করতেন সরকারি পিস্তল, হ্যান্ডকাফ ও গাড়ি।

 

মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী সম্প্রতি ডিবি পরিচয়ে ডাকাতির মাধ্যমে রামপুরার এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে প্রায় সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। আর সেই অভিযোগেই তার এক সঙ্গীসহ তাকে গ্রেফতার করেছে ডিবি।

 

তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত এধরণের অপরাধ করার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পক্ষ হতে জানানো হয়েছে।


 
ডাকাত দলে মাসুম শেখ, শহীদ শেখ, আনিছুর রহমান ও শওকতসহ মোট ছয় জন সদস্য আছে বলে ডিবি’র তদন্তে জানা গেছে। গ্রেফতারকৃতরা ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

 

ডিবি কর্মকর্তা সহকারী কমিশনার ফজলুর রহমান বলেন, এই চক্রের সদস্যরা ডিবি পুলিশের পরিচয়ে অনেকগুলো ডাকাতি করেছেন। তাদের ব্যবহৃত পিস্তল, হ্যান্ডকাফ পুলিশের থাকায় তারা যে ভুয়া ডিবি তা ভুক্তভোগীদের বোঝার উপায় থাকত না।

 

এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জানান, আড়াইহাজার থানার এএসআই মাসুম শেখ বর্তমানে ছুটিতে আছেন। মাসুম শেখের এই ধরণের কোন বিষয় তাদের জানা নেই। ডিবি বা অন্য কোন বিভাগ থেকে তাদের এমন কোন তথ্য জানানো হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন