Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বই বিতরণের প্রস্তুতি শুরু

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১০:২৫ পিএম

বন্দরে বই বিতরণের প্রস্তুতি শুরু
Swapno

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আগামী ১লা জানুয়ারী প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি গ্রহন করা হয়।করোনা প্রাদুভাব ঠেকাতে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে ২৮ ডিসেম্বর সকাল থেকে বন্দর উপজেলার শিক্ষা অফিসে প্র্রতিটি স্কুলের শিক্ষকদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়।

 

এ সময় বন্দর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন বলেন,আজ বন্দর উপজেলার ৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হচ্ছে। 

 

আগামী ৩১ ডিসেম্বরের আগেই প্রতিটি কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। লক্ষ্য হলো সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষার্থীরা যেনো যথাসময়ে নতুন বই হাতে পায়। 


এ সময়ে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফুদ্দিন বিল্পব, তাছলিমা আক্তার, লিপি আক্তার,বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান,সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি নূর জাহিদ বাদল, সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু, যুগ্ম সম্পাদক শেখ কামাল, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন