বন্দরে দোকানের মালামাল ও টাকা নিয়ে কর্মচারী উধাও
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১০:১৬ পিএম
বন্দরে দোকানের মালামাল নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে দোকান কর্মচারী হিমেলের বিরুদ্ধে। এ ঘটনায় দোকান মালিক ভূমি অফিসের কর্মচারি হেমায়েত উদ্দিন চৌধূরী বাদী হয়ে সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে দোকান কর্মচারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ পায়রা চত্বর এলাকায় দোকানে থাকা মালামাল নিয়ে উধাও হয় ওই দোকান কর্মচারি।
জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জস্থ কদম রসুল দরবার সংলগ্ন এলাকার মৃত আবুল কাশেম চৌধূরী ছেলে বন্দর ভূমি অফিসের কর্মচারি হেমায়েত উদ্দিন চৌধূরী মদনগঞ্জ পায়রা চত্বর এলাকায় একটি দোকানে দিয়ে দীর্ঘ দিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।
এ সুবাদে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার শাহজালাল মিয়ার ছেলে হিমেল উক্ত দোকানটি দেখাশনাসহ কর্মচারি হিসেবে কাজ করে আসছে।
এর ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দোকান কর্মচারি হিমেল দোকানে থাকা ৬টি ডিজিএফ পারগান লাইট, মাউথ ৭পিছ , ডেলটা হেড ২ পিছ, ৫’শ গজ তার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়।


