না’গঞ্জে শীতার্তদের মাঝে সাংবাদিকদের কম্বল বিতরণ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৫৫ পিএম
নারায়ণগঞ্জে তীব্র শীতে অসহায়, দুস্থ গরীবের মাঝে শীতবস্ত বিতরণ করেছে সাংবাদিকরা। সোমবার বেলা সাড়ে ১১ টায় নাসিক ৮নং ওয়ার্ড ঢাকেশ্বরীতে সিদ্ধিরগঞ্জ জার্নালিষ্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
এর আগে শনিবার ও রবিরার রাতে সংগঠনটির নেতারা শিমরাইল মোড়, লঞ্চঘাট, ১নং রেললাইন এলাকায় শীতে দুর্ভোগ পড়া প্রায় ৩ শতাধিক সাধারন মানুষের মাছে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, শীতে দরিদ্র ও নিঃস্বদের মাঝে কম্বল বিতরণ করে সাংবাদিকরা আবারো সমাজের দূত হয়েছে।
তাদের লেখনিতে দেশ ও সমাজকে আরো গতিশীল করে, দেশকে আলোর দিকে অগ্রসর করে,তেমিন অসহায়দের পাশে শীতবস্ত বিতরণ করে আলো ছড়াচ্ছে সাংবাকিরা।
সাংবাদিক মনির হোসেন বলেন, এই প্রথমবারের মত নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পরবর্তীতে দেশের অন্যান্য জেলায় শীতবস্ত কার্যক্রম আরো গতিশীল করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ভারতের ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক আজকের ফরিয়াদ এর বাংলাদেশ সংবাদদাতা মনজুর আহমেদ অনিক, গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার দৈনিক এশিয়াবানী, ডেইলি মুসলিম টাইমস ও সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল, সাধারন সম্পাদক আমিন হোসেন রুবেল, সম্রাট, আরিফ হোসেন দিপু, মুক্তার হোসেন প্রমুখ।


