কুতুবপুরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান সেন্টু
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৪:২৯ পিএম
কুতুবপুর ইউনিয়ন পরিষদের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু। সোমবার (২৮ ডিসেম্বর) সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড এলাকার ভুইগড়ের পশ্চিম পাড়ার রূপচাঁন মার্কেট হতে ৫৫০ ফুট ড্রেনসহ রাস্তার সিসি কাজের ঢালাইয়ের উদ্বোধন করেন তিনি।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম মাদবরের তত্বাবধানে করা এই কাজের উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি"র ৩ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক মো. জামান মিয়া, সমাজকর্মী মো. নুরুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. মনির হোসেন, মো. আবুল বাসার, মো. জসিম আকবর, মো. ওয়াসিম, মো. ফজরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


