Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে হামলার ঘটনাস্থল পরিদর্শনে পূজা পরিষদ নেতৃবৃন্দ

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১১:১৭ পিএম

রূপগঞ্জে হামলার ঘটনাস্থল পরিদর্শনে পূজা পরিষদ নেতৃবৃন্দ
Swapno

রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের গোলাকান্দাইল এলাকায় হিন্দু সম্প্রদায়ের সাওঘাট মধ্যমনি ঋষিপাড়া মন্দিরের জায়গায় জোরপূর্বক দখলের চেষ্টা সাইনবাের্ড ভাংচুর ও হিন্দু পরিবারের ওপর হামলার বাড়িঘর ভাংচুরের ঘটনাস্থলে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনসহ পূজা পরিষদের নেতৃবৃন্দ। 

 

রোববার ( ২৭ ডিসেম্বর ) দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের নেতৃত্বে পূজা পরিষদের নেতৃবৃন্দ পরিদর্শন করেন।

 

এসময়ে তারা স্থানীয় লোকজন ও আওয়ামীলীগের নেতাকর্মীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথাবার্তা বলেন। এ ঘটনার জন্য স্থানীয় জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করেন।

 

এ হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পূজা পরিষদের নেতৃবৃন্দ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসানের সঙ্গে দেখা করেন।

 

এঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে ওসি । সকলকে আইনের আওতায় আনা হবে। এঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি । 

 

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন গতকালই এই ঘটনায় পুলিশ সুপার ও রূপগঞ্জ থানার ওসিকে মোবাইল ফোনের মাধ্যমে মামলা রুজু ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অনুরোধ জানান।

 

আর যারা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের শক্ত হাতে দমন করার জোর দাবি জানান তিনি। ঘটনা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। এবং স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের প্রশংসা করেন। 

 

এসময়ে আরোও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল, বন্দর উপজেলা কমিটি সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপিনাথ স্মৃতি সংঘের আহবায়ক সঞ্জয় কুমার দাস, গোলাকান্দাইল ইউনিয়নের কমিটির সভাপতি শংকর দে, ভূলতা ইউনিয়নের সভাপতি প্রনব পাল, পূজা পরিষদ নেতা মিলন, বাবুল সরকার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন