আল্লামা শফীকে নির্যাতন করা হয়েছে : শামীম ওসমান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১০:৫৬ পিএম
হেফাজতে ইসলামের মরহুম আমীর আল্লমা শাহ্ আহমদ শফীকে নির্যাতন করা হয়েছে এবং সে নির্যাতন সহ্য না করতে পেরে তিনি মারা গেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড়ের পাশে নাসিম ওসমান অ্যামিউজমেন্ট মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামীলীগের কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন। ।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণয়গঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. খোকন সাহা , যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, আইন বিষয়ক সম্পাদক এড. এস এম ওয়াজেদ আলী খোকন, জেলা কৃষক লীগের সভাপতি নাজিমউদ্দিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আসাদুজ্জামান মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো জুয়েল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি।
তিনি বলেন, ভাস্কর্য বিরোধীরা নিজেদের আলেম দাবী করে। ইসলামের কথা হচ্ছে একজন মুসলমানের মুখ এবং হাত থেকে আরেকজন মুসলমানকে সতর্ক থাকতে হবে। একজন মুসলমানকে নিজের মুখ এবং হাতকে সংযত রাখতে হবে যাতে আরেকজন মুসলমান কষ্টনা পায়।
আর তোমরা মাওলানা শফী সাহেবের মত একজন প্রকৃত মুমিন প্রকৃত আলেমকে দুই দিন ধরে আটকে রেখেছ। এটা আমাদের বা সরকারের কথানা। তার পরিবার ও অন্যান্য আলেম সমাজের লোকজন বলছে আল্লামা শফীকে নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতন সহ্য না করতে পেরে তিনি ইহকাল ছেড়ে পরকালে চলে গিয়েছেন।
আল্লাহর এই নেক বান্দা। যারা উনাকে (শফী) ব্যবহার করে দল গঠন করে উনার কারণে পরিচিত হয়ে উনাকে আঘাত করতে পারে। আমি তাদেরকে আলেম বলতে পারি না। তারা আলেম না।


