ফতুল্লার কর্মীসভায় মিছিল নিয়ে নুর হোসেন’র যোগদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১০:১৬ পিএম
ফতুল্লার নম পার্কে অনুষ্ঠিত ফতুল্লা থানা আওয়ামী লীগের কর্মী সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নুর হোসেন সওদাগর।
রবিবার (২৭ ডিসেম্বর) বিকালে গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর থানা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ নুর হোসেন সওদাগরের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নম পার্কের ফতুল্লা থানা আওয়ামী লীগের কর্মী সভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার দেলোয়ার হোসেন, ইদু মিয়া, শাহাদাত হোসেন,ইলিয়াস, মামুন,তাওলাদ, রুবেল,আফসারউদ্দিন প্রমুখ।


