বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরে টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৫৫ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরে যুব ও ক্রীড়া প্রেমী মহলের উদ্যোগে আয়োজিত ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে বন্দর শাহী মসজিদ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা’র মাঠে এ আয়োজন করা হয়।
বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে ও শেখ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহী মসজিদ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, স্থানীয় সমাজ সেবক আমানউল্ল্যাহ, বন্দর থানা যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মাঈনু, ২১নং ওয়ার্ড আ‘লীগ নেতা সালাউদ্দিন, যুবলীগ নেতা ছানোয়ার হোসেন, মাহামুদুল হাসান স্বপন, ক্রীড়া প্রেমী ও ফুটবল কোচ দিলিপ, খালেদ সাইফুল্লাহ, ২১নং ওয়ার্ড আ‘লীগ নেতা নাজমুল, মনিরুজ্জামান খোকন, মো. আক্তার, মো. মাসুদ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা করলে মন-মানসিকতার পরিবর্তন হয়। সামাজিক অবক্ষয় রোধে খেলা ধুলার বিকল্প নাই। তাই সমাজ থেকে মাদক ও কিশোর অপরাধ দমনে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।
তিনি বলেন, ঐতিহ্যবাহী শাহী মসজিদ এলাকা থেকে ক্রীড়া চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। আগামীতে এখান থেকে জাতীয় দলের খেলোয়ার তৈরী হবে।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে শাপলা একাদশকে হারিয়ে জবা একাদশ বিজয় অর্জন করেন।


