Logo
Logo
×

নগরের বাইরে

এমপি খোকার বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম কায়সার সমর্থকদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩ পিএম

এমপি খোকার বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম কায়সার সমর্থকদের
Swapno

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের বিরুদ্ধে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, কুরূচিপূর্ণ ও মানহানীকর বক্তব্য দিয়েছেন, এমন অভিযোগ এনে তার প্রতিবাদে (২৭ ডিসেম্বর) রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত অত্র উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ এবং নিকটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ মিছিল করা হয়েছে।


উল্লেখ্য, শনিবার বিকেলে সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ডের দরপত এলাকায় জনসচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কায়সার সম্পত্তির জন্য তার মায়ের বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে দাঁড় করিয়েছে। তাই যে সন্তান তুচ্ছ সম্পত্তির জন্য মায়ের বিরুদ্ধে মামলা করে মাকে কোর্টে দাঁড় করাতে পারে, তার কাছ থেকে জনগণ কি আসা করবে?


এদিকে রোববার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, ‘এমপি খোকাকে বড় ভাই হিসেবে সম্মান করি। কিন্তু তার বর্তমান কার্যক্রম এমন অবস্থায় পৌছেছে যে সম্মান করা খুব কঠিন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যা করবেন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামফলক ভাঙ্গলেন, তারপর প্রধানমন্ত্রীর আত্মীয়র কবর ভেঙ্গে নিজের বোনকে কবর দিলেন।

 

একজন সংসদ সদস্য হিসেবে যে কাউকে কিভাবে সম্মান দিতে হয়, তা আপনার জানা ও শিখা উচিৎ। সাবেক মন্ত্রী রেজাউল করিমকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে কায়সার হাসনাত এমপি হয়েছিলেন।

 

তার সম্বন্ধে আপনি যে মিথ্যাচার করেছেন তা ২৪ ঘন্টার মধ্যে প্রমাণ করুণ। প্রমাণ না করতে পারলে আপনি ক্ষমা চাইবেন। আর তা না হলে আপনার বিরুদ্ধে মানহানী মামলা করা হবে। ১৯৫৫ সাল থেকে আমাদের পরিবার রাজনীতি করে। এতো আন্দোলন সংগ্রামে বিশেষ করে ১৯৭৫ এর পরবর্তী সময়ে আপনার পরিবার কোথায় ছিলো?। আপনার বক্তব্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই’।


উক্ত কর্মসূচিতে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বিশেষ অতিথি হিসেবে নোয়াগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, সনমান্দী ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরী, সহ-সভাপতি আরমান আহম্মেদ মেরাজ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, যুবলীগ নেতা নাজমুল খাঁন শান্ত, আদনান ফয়সাল, রানা খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন