মিছিলসহ শামীম ওসমানের কর্মী সমাবেশে আবু বকর সিদ্দিক
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৭:২৩ পিএম
শামীম ওসমানের সিদ্ধিরগঞ্জের কর্মী সমাবেশে ফেস্টুন হাতে মিছিলসহ যোগদান করেছেন আসন্ন সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক (আবুল)।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় আবু বকর সিদ্দিকের নেতৃতে মিজমিজি এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
মিছিলে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতি ফজলুল হক, আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন, ছাত্রলীগ কর্মী মিশাল, ফজলু, ফাহাদ, হাকীম, ফিরোজ, ফরহাদ, হৃদয়, রবিউল প্রমূখ।


