বিদায়ী ডিসি’র সাথে ‘ওরা ১১জন’র সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৫:২০ পিএম
নারায়ণগঞ্জ এর বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন করোনায় নিজেদের জীবন বাজি রেখে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাহ করা টীম লিডার রিপন ভাওয়াল ও তার টিম ‘ওরা ১১ জন’র সদস্যগণ। এ সময় জেলা প্রশাসককে তারা ফুল দিয়ে শুছেচ্ছা জানান।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টীম লিডার রিপন ভাওয়ালের নেতৃত্বে এই সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন টীম ‘ওরা ১১ জন’র সদস্য অনল পোদ্দার পুলক, দীপক সাহা, সুজন ভূঁইয়া, বিষু সাহা, লক্ষ্মণ সাহা, স্বপন দাস, বিপ্লব কুন্ড, বিষু অধিকারী, কৃষ্ণ আচার্য্য, তপু সাহা, দীপু পোদ্দার, উৎপল বনিক, বিকাশ সাহা এবং নতুন পালপাড়া পূজা কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত সাহা।


