জেলা আ’লীগের সদস্য এড. ইসহাক মিয়া’র মাতা আর নেই
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৮:০৫ পিএম
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইসহাক মিয়ার মাতা ফুলিমন নেছা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সেনেরবাড়িস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে (২৬ ডিসেম্বর) শনিবার ভোর ৪টায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ এবং তিনি ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর ধামগড় ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে নিকটস্থ ধামগড় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
উক্ত জানাযা নামাজে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম চৌধুরী, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এম এ সালাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য গাজী আলীনূর, নাসিক ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, সাবেক কাউন্সিলর হাজী সিরাজুল ইসলাম, আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজিজুল হক (আজিজ), ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী নাসির উদ্দিন, বন্দর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন মাস্টার, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস ছোবাহান, ধামগড় ইউপি’র ৭নং ওয়ার্ড মেম্বার হাফেজ আইয়ুব, ৮নং ওয়ার্ড মেম্বার মোতালিব মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহালম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া, আওয়ামী লীগ নেতা রোমান হোসাইন, যুবলীগ নেতা নজরুল ইসলাম বাদশা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, মরহুমার আত্মীয়স্বজন এবং স্থানীয়রা অংশ নেন। এদিকে ফুলিমন নেছার মৃত্যুতে উক্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মা’কে যাতে মহান আল্লাহ জান্নাতবাসী করেন সেজন্য সর্বস্তরের সকলের নিকট দোয়া কামনা করেছেন এডভোকেট ইসহাক মিয়া।


