Logo
Logo
×

নগরের বাইরে

খেলাধূলা যুব সমাজকে অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে : মাসুদ ভূইয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৭:৫২ পিএম

খেলাধূলা যুব সমাজকে অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে : মাসুদ ভূইয়া
Swapno

এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: মাসুদ ভূইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, খেলাধূলা যুব সমাজকে মাদকসহ সকল অপরাধমূল কর্মকান্ড থেকে দূরে রাখে।

 

তাই যুব সমাজকে খেলাধূলার সাথে যুক্ত রাখতে প্রতিনিয়ত খেলাধূলার আয়োজন করতে হবে। এজন্য প্রতিটি এলাকায় খেলার মাঠ তৈরী করতে হবে। মাদক থেকে ফিরাতে যুবসমাজকে খেলাধূলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। 

 

ফতুল্লার পঞ্চবটিতে গুলশান রোড তরুণ সমাজের উদ্যোগে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী ফুটবল টূর্ণামেন্টের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। গত শুক্রবার রাতে পঞ্চবটির আজাদ রোলিং মিল মাঠে টূর্ণামেন্টের ফাইনাল খেলা শেষ বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। 

 

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান হাজী মো: সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তানভীর, সিনহা, জিসান, মিলন, নাহিদ, সিয়াম প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন