আড়াইহাজারে প্রয়াত সাংবাদিক আতিশের স্বরণে দোয়া মাহফিল
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৭:৪৯ পিএম
আড়াইহাজারে “আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবে” শনিবার সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান আতিশ ওরফে রিপনের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন।
আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক সমকাল পত্রিকার আড়াইহাজার উপজেলা প্রতিনিধি সফুরউদ্দিন প্রভাত, ডা. আব্দুল জলিল ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ। রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক মাহাবুব মোল্লা, ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, সহ-সভাপতি অলিউল্লাহ ভূঁইয়া তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান নাছির, অফিস সম্পাদক সাইদুল হাসান ভূঁইয়া, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক নুর আফসা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ- মোয়াজ্জেম মামুন, কার্যকরী সদস্য এবি নুরুল হক।
রুহুল আমিন মোল্লা বলেন, সাংবাদিক আতিশ একজন প্রাণবন্ত ব্যক্তি ছিলেন। তিনি সব সময় সমাজ সেবামূলক কর্মকান্ডে লিপ্ত ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
হাকিম ভূঁইয়া বলেন, আতিশকে হারিয়ে আমরা একজন গুণীজনকে হারিয়েছি। তিনি বিভিন্ন সামাজিক কাজে সর্বদা লিপ্ত ছিলেন। তিনি স্বপ্নপূরণ শিশু শিক্ষালয় প্রতিষ্ঠিত করে এলাকায় শিক্ষার বিস্তার করেছেন। স্বপ্নপূরণ ইউটিউব চ্যালেনের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ।
মাহাবুব মোল্লা বলেন, আতিশের সঙ্গে আমার দীর্ঘদিনের পদচলা। একই সঙ্গে আমরা অনেক সামাজিক কর্মকান্ড করেছি। তিনি একজন পরিশ্রমি ব্যক্তি ছিলেন। তিনি কখনো ক্লান্তি অনুভব করেনি।
কাজের প্রতি তার গভীর মনোযোগ ছিলো। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দোয়া পরিচালনা করেন মাও. নুর আফসা।


