Logo
Logo
×

নগরের বাইরে

বিজয় দিবসে কাশীপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৬:১৭ পিএম

বিজয় দিবসে কাশীপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের দোয়া
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেলে শান্তিনগর এলাকায় এই দোয়া মাহফিলেন আয়োজন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কাশীপুর ২নং ওয়ার্ড কমিটির সভাপতি আল-আমিন।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সৈয়দ রনী, সাধারণ সম্পাদক কাউসার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফাতু, কাশীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ডের মেম্বার এমদাদুল হক খোকা, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহির দেওয়ান, কাশীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আবু কালাম, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একলাস আহমেদ খোকন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ইসমাইল হাসান লিমন, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক একরাম হোসেন কেননা, প্রচার সম্পাদক সোহাগ জয়সহ আগুন দেওয়ান, রাহাত, শান্ত, সোহেল, হাসনাত, হৃদয় প্রমূখ।

 

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংসদ এ.কে.এম শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদলের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন