Logo
Logo
×

নগরের বাইরে

লিপি ওসমান ও নিপুর সুস্থ্যতা কামনায় এড. মান্নানের উদ্যোগে দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৬:১৩ পিএম

লিপি ওসমান ও নিপুর সুস্থ্যতা কামনায় এড. মান্নানের উদ্যোগে দোয়া
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিনী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির রোগমুক্তি এবং করোনায় আক্রান্ত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপুর সুুস্থ্যতা কামনায় ফতুল্লার বিভিন্ন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর)  বাদ জুমা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাবেক সদস্য এড. আব্দুল মান্নানের উদ্যোগে ফতুল্লার রামারবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, লালখা বায়তুল ওসমান শাহী জামে মসজিদ, পূর্ব শেয়ারচর হাজী রেকমত উল্লাহ জামে মসজিদ, জাকির আলী বায়তুল নূর জামে মসজিদ, লালখা ভিটা সৈয়দ রেজাউল করিম মাহামুদ হোসেন জামে মসজিদ, দক্ষিণ শিয়ারচর বাইতুল মুকাদ্দেস জামে মসজিদ ও দক্ষিণ শেয়ারচর বায়তুল নূর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে একই সঙ্গে এমপি একেএম শামীম ওসমান সহ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সকল সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশবাসীর শান্তি কামনা করা হয়। এছাড়াও জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবী ও আইনজীবীদের পরিবারের সকলের জন্য দোয়া করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন