নিপুর রোগমুক্তি কামনায় মাইকেল বাবুর দোয়া
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৮:২২ পিএম
নারায়ণগঞ্জ জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা হাজী এহসানুল হাসান নিপুর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ আছর বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ বন্দর বাগবাড়ী এলাকায় যুবলীগ নেতা সফিকুজ্জামান (মাইকেল বাবু) উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ সাজু, সম্রাট, রাকিব সাহা, হাসান, সালাম, অন্তর, জেলা ছাত্রলীগের উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম জিতু, রিয়াদ, আবিদ, তপু, ফাহিমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


